স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে বিভিন্ন সংগঠনের কর্মহীন হয়ে পড়া অসহায় ও হতদরিদ্র শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ২৫ এপ্রিল শনিবার সকালে শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিউ ডিজিটাল হকার সমিতি, কাঠমিস্ত্রি সমিতি, স্যানেটারী কারিগর সমিতি ও দোকান কর্মচারী সমিতির ৪ শতাধিক সদস্যদের মাঝে পৌরসভার অনুকূলে বরাদ্দ হওয়া ওই খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল ও ১ কেজি আলু।

খাদ্যসামগ্রী বিতরণকালে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।









