স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তারা বহুমুখী কৃষি খামারের স্বত্ত্বাধিকারী এডভোকেট এএইচএম নুরে আলম হীরা। তিনি ২৪ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা এলাকাস্থ ওই খামারে এলাকার ৬০ জন মানুষের মাঝে রোজাকে সামনে রেখে এক সপ্তাহের খাদ্যসামগ্রী বিতরণ করেন। বিতরণকালে জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার ও কলসপাড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম উপস্থিত লোকজনের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সামাজিক দূরত্ব রক্ষা ও ঘরে থাকার আহবান জানান। ওইসময় সমাজসেবী এডভোকেট ইয়াসমিন আক্তার ও আমিনুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মোঃ শামসুদ্দিন, সাবেক ইউপি সদস্য আমির হামজা উপস্থিত ছিলেন।
খাদ্যসহ অন্যান্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি করে মশুর ডাল ছোলা বুট, চিনি, সয়াবিন তেল, লবন, পেয়াজ, আধা কেজি করে খেজুর ও মুড়িসহ একটি সাবান। ওইসব খাদ্যসামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই অসহায় ও কর্মহীন মানুষরা।









