ads

শুক্রবার , ২৪ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান রুমান

খবর টি পড়েছেন : ১৮০
প্রধানমন্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান রুমান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : সম্প্রতি করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে শেরপুর জেলা প্রশাসনসহ ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ৮ জেলার সাথে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। ওই ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর আগ্রহে তার সাথে কথা বলেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।
জেলা পরিষদ চেয়ারম্যান রুমান বক্তব্যে জেলার করোনা পরিস্থিতি নিয়ে সার্বিক চিত্র তুলে ধরে ধরেন এবং খেটে খাওয়া দিনমজুর অসহায় মানুষের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ২০ লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান। তিনি আরও জানান, তার ব্যক্তিগত তহবিল থেকে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে, আরও ১ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী পবিত্র রমজানের শুরুর আগে রাতে দেওয়া হবে।

Shamol Bangla Ads

সেই প্রতিশ্রুতি মোতাবেক রোজার আগেরদিন সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত শহরের ৪টি মহল্লায় জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের পক্ষে খাদ্য সামগ্রী পৌঁছে দেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটের নেতৃত্বে শেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ নেতা নয়ন তালুকদার, আব্দুল কুদ্দুস মোয়াজসহ যুব রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবকবৃন্দ। জেলা ছাত্রলীগ নেতা মুজিবুর রহমানের সার্বক্ষণিক তত্বাবধানে ওই খাদ্য সামগ্রীগুলো প্রস্তুত ও বিতরণ সম্পন্ন করতে সহযোগিতা করেন যুবলীগ নেতা আব্দুল খালেক, জেলা ছাত্রলীগ নেতা শাহিদুর রহমান শাহিন, আবু হানিফ, সুমন, বিপুল, তানভীর হাসান পাপ্পু, জহির প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার শেরপুরে যাত্রা শুরু করলো অনলাইন দোকান ‘বাজার… পরবর্তী সংবাদ শেরপুরে কর্মহীনদের মাঝে আরও খাদ্যসামগ্রী বিতরণ করলেন যুব…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads