স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে আরও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক, জেলা পরিষদ সদস্য ও শ্যামলবাংলা২৪ডটকম’র ব্যবস্থাপনা সম্পাদক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী। ২৪ এপ্রিল শুক্রবার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া আমেনা নূর হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গোয়ালপাড়া, পয়স্তিরচর ও গুচ্ছ গ্রামের ২ শতাধিক মানুষের মাঝে ওই খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি আলু, ১ কেজি ছোলা বুট, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল ও ১টি সাবান। ওইসব খাদ্যসামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই অসহায় ও কর্মহীন মানুষরা।

খাদ্যসামগ্রী বিতরণকালে এডভোকেট ফারহানা পারভীন মুন্নীর বাবা বীর মুক্তিযোদ্ধা আমীর ফারুক, স্বামী হেলাল উদ্দিন, ছেলে মাশুকুর রহমান ফাহিম, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজনু মিয়া, শাহজাহান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।










