ads

শুক্রবার , ১৭ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে করোনায় কর্মহীন সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দিলেন ভাইস-চেয়ারম্যান

খবর টি পড়েছেন : ১৯৪
শ্রীবরদীতে করোনায় কর্মহীন সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দিলেন ভাইস-চেয়ারম্যান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘করোনায় আতংক নয়, ঘরে থাকুন, সুস্থ্য থাকুন, সচেতন হউন, করোনা প্রতিরোধ করুন’, এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে কর্মহীন অটোচালক, রিক্সাচালক, ভ্যানচালক, শ্রমজীবী ও অসহায় পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী দিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান জুয়েল আকন্দ। ১৮ এপ্রিল শুক্রবার বিকেলে পৌর শহরের সরকারি কলেজ মাঠ, নার্সারি মাঠ ও জুয়েল একাডেমি মাঠে পৃথকভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ওইসব খাদ্য সামগ্রী সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু ও সাবান ইত্যাদি। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন লোকাল বয়েজ এর প্রতিষ্ঠাতা পরিচালক এজেড রুমান ও ওই সংগঠনের কর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

Shamol Bangla Ads

সহায়তাপ্রাপ্তরা জানান, বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। ওই পরিস্থিতিতে খাদ্য সামগ্রী সহায়তা পেয়ে তাদের কিছুটা হলেও খাদ্যের চাহিদা পূরণ হচ্ছে। তারা উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দের এ মহতি উদ্যোগের প্রশংসা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা ছাত্রলীগের খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন হুইপ… পরবর্তী সংবাদ শেরপুরে এবার ২ চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads