ads

শুক্রবার , ১৭ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এবার ২ চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত

খবর টি পড়েছেন : ১৬৮
শেরপুরে এবার ২ চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এবার ২ চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ইউনিটের ফলাফল উদ্বৃত করে ওই তথ্য নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য বিভাগের করোনা ফোকাল পারসন ডাঃ মোবারক হোসেন। এরা দু’জনই নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই চিকিৎসককে স্থানীয় আইসোলেশন ওয়ার্ডে ভর্তির প্রস্তুতি চলছে। এছাড়া ওই ঘটনায় তাৎক্ষণিক স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম স্থগিত করে লকডাউন এবং ওই ২ চিকিৎসকের সংস্পর্শে থাকা ২৫ জন স্টাফকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১১ জনের মধ্যে ৬ জনই স্বাস্থ্য বিভাগের। অপর ৪ জন হচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া, এ্যাম্বুলেন্স ড্রাইভার, স্টোরকিপার ও ইউনিয়ন স্বাস্থ্যকর্মী। তবে প্রথম আক্রান্ত ২ নারী ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, বৃহস্পতিবার শেরপুর থেকে করোনা সন্দেহে ৩৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এদের মধ্যে প্রথম সেশনে আসা ফলাফলে ওই ২ চিকিৎসকের নমুনায় করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। এছাড়া শুক্রবার জেলা থেকে আরও ৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সেখানে পাঠানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে করোনায় কর্মহীন সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দিলেন… পরবর্তী সংবাদ শেরপুরে এবার ২ চিকিৎসক, এক পুলিশ কর্মকর্তাসহ আরও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads