ads

শুক্রবার , ১৭ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি লোক ভাড়া করে বিক্ষোভ সমাবেশে মদদ দিচ্ছে : তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫৫
বিএনপি লোক ভাড়া করে বিক্ষোভ সমাবেশে মদদ দিচ্ছে : তথ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ সংকটময় পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে যারা বিক্ষোভ-সমাবেশ করছে তাতে বিএনপির ইন্ধন রয়েছে। বর্তমান সংকটকালে বিএনপি সাহায্যের হাত না বাড়িয়ে নানাভাবে লোক ভাড়া করে বিভিন্ন এলাকায় বিক্ষোভ সমাবেশে নানাভাবে মদদ দিচ্ছে। তিনি ১৭ এপ্রিল শুক্রবার দুপুরে মিন্টু রোডের বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

তথ্যমন্ত্রী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিএনপি ত্রাণ বিতরণের ফটোসেশনে সরকারের সমালোচনায় ব্যস্ত রয়েছে বলে মন্তব্য করে বলেন, বিএনপি সহয়োগিতা করতে জনগণের পাশে দাঁড়ায়নি। কয়েকটি স্থানে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করে এবং ফটোসেশনে সরকারের সমালোচনাতেই তারা ব্যস্ত। তিনি করোনা ভাইরাস সংক্রমণ সংকট পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১২ বিলিয়ন ডলারের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, আমরা সবাইকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।
সরকার ৫০ লাখেরও বেশি পরিবারকে ১০ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি করে চাল দিচ্ছে বছরে ৭ মাস। আরো ৫০ লাখ পরিবারের তালিকা করে রেশন কার্ড দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। মন্ত্রী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বাসস

Need Ads
পূর্ববর্তী সংবাদ গত ২৪ ঘন্টায় করোনায় ১৫ জনের মৃত্যু, নতুন… পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ৯ মৃত্যু : আক্রান্তের সংখ্যা…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads