ads

শনিবার , ১৮ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৯ মৃত্যু : আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়াল

খবর টি পড়েছেন : ১৪৭
দেশে করোনায় আরও ৯ মৃত্যু : আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়াল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে নতুন করে ৩০৬ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এতে দেশে এই ভাইরাসে সংক্রমিতের সংখ্যা ২ হাজার ছাড়াল। এদিকে এই ভাইরাসে আক্রান্ত আরও ৯ জনের মৃত্যু হয়েছে। ১৮ এপ্রিল শনিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা ওই তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৩০৬ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ১৪৪ জনে। নতুন সংক্রমিতদের মধ্যে পুরুষের সংখ্যা ৬২ ভাগ এবং নারী ৩৮ ভাগ।

Shamol Bangla Ads

ডা. ফ্লোরা আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। গত ২৪ ঘণ্টা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের বয়স সম্পর্কিত তথ্য উল্লেখ করে আইইডিসিআর পরিচালক জানান, এদের মধ্যে ষাটোর্ধ্ব বয়সী চারজন, ৫১-৬০ বছর বয়সী একজন, ৪১-৫০ বছর বয়সী দুইজন, ৩১-৪০ বছর বয়সী একজন রয়েছেন। আরেকজনের বয়স জানা যায়নি।
এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জন সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. ফ্লোরা বলেন, এ নিয়ে মোট ৬৬ জন সুস্থ হয়ে উঠলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মন্ত্রীর সেই গানম্যান আশুলিয়া থেকে আটক পরবর্তী সংবাদ দেশের ১২ জেলায় এখনো প্রবেশ করেনি করোনাভাইরাস :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads