ads

বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সবাইকে ঘরে তারাবি নামাজ পড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

খবর টি পড়েছেন : ১৪৩
সবাইকে ঘরে তারাবি নামাজ পড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সবাইকে ঘরে বসে তারাবি নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করার সময় এ আহ্বান জানান তিনি। খবর ইউএনবির
প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু সৌদি আরবেও মসজিদে পড়ছে না (তারাবি), অন্যান্য দেশেও হচ্ছে না। আমাদের এখানে ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যেই কতগুলো নির্দেশনা দিয়েছে, সেটা আপনারা মেনে ঘরে বসে তারাবির নামাজ পড়ুন। নিজের মনমতো করে পড়ুন।’

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘আল্লাহকে ডাকতে হবে, ইবাদত করতে হবে- সেটা আপনি আপনার মতো করে যত ডাকতে পারবেন, আল্লাহ সেটাই কবুল করবেন। মসজিদে গিয়ে অন্য কেউ সংক্রমিত থাকলে সে আরেকজনকে সংক্রমিত করল বা আপনার নিজের হলে অন্যকে করবেন, দয়া করে সেটা কিন্তু করবেন না। বিষয়টা সকলেই মেনে চলবেন, সেটা আমরা চাই।’
সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জীবন চালানোর জন্য কাজ করতে হবে। বসে থাকলে চলবে না। সেইভাবে নিজেদের সুরক্ষিত করে আপনাদের আর্থসামাজিকের জন্য যা কাজ করার করবেন। সেই সাথে বার বার অনুরোধ করছি নিজেকে সুরক্ষিত রাখবেন।’
রমজান মাসকে সামনে রেখে সরকার যথাযথ প্রস্তুতি নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘রমজান মাসে আমাদের কোনো পণ্য পরিবহন বা খাদ্য সামগ্রীর যেন অসুবিধা না হয় সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ সখীপুরের জঙ্গল থেকে উদ্ধার হওয়া শ্রীবরদীর সেই নারী… পরবর্তী সংবাদ আরও ৫০ লাখ রেশন কার্ড দেবো : প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads