ads

বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনা আক্রান্ত ২ নারী সুস্থ হয়ে বাড়ী ফিরলেন ॥ ভালো আছেন অন্যরাও

খবর টি পড়েছেন : ২৭৫
শেরপুরে করোনা আক্রান্ত ২ নারী সুস্থ হয়ে বাড়ী ফিরলেন ॥ ভালো আছেন অন্যরাও
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলায় করোনা ভাইরাসে প্রথম আক্রান্ত ২ নারী সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। এদের একজন সদর উপজেলার লছমনপুর এলাকার গৃহবধূ এবং অপরজন শ্রীবরর্দী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্ক ৪র্থ শ্রেণির কর্মচারি (আয়া)। ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে ওই ২ নারীকে ছাড়পত্র প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের সিভিল সার্জন ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: একেএম আনওয়ারুল রউফ। এদিকে জেলাকে লকডাউন ঘোষনার প্রথম দিনে এটি একটি স¦স্থির খবর বলেই ভাবছেন অনেকেই।

Shamol Bangla Ads

জানা যায়, করোনা সনাক্ত হওয়ায় ওই ২ নারীকে ৫ এপ্রিল রাতে শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ তাদের সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে। এরপর ২ বার তাদের করোনা পরীক্ষা করা হয়। সর্বশেষ বুধবার রাতে ওই ২ নারীর শরীরে করোনার অস্তিত্ব নেই বলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট থেকে রিপোর্ট আসায় ১২ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে এ্যাম্বুল্যান্সে করে তাদের নিজ নিজ  বাসায় পাঠনো হয়। হাসপাতাল ত্যাগের মুহূর্তে তারা তাদের চিকিৎসা সেবাদানকারী চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানান, বুধবার পর্যন্ত জেলায় মোট ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালসহ একাধিক আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিল। তাদের মধ্যে ছাড়পত্র পাওয়া ওই ২ নারী জেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হলে সিভিল সার্জন ডা: একেএম আনওয়ারুল রউফের তত্বাবধানে জেলা সদর হাসপাতালের নতুন ভবনের আইসোলেশন ওয়ার্ডে তাদের চিকিৎসায় নিয়োজিত হন হাসপাতালের সিনিয়র মেডিসিন ক্যানসালটেন্ট ডা: আলমগীর মোস্তাক আহম্মেদ ও মেডিসিন ক্যানসালটেন্ট ডা: এমএ হান্নান। তাদের সহযোগিতা করে যান জেলা স্বাস্থ্য বিভাগের করোনা ফোকাল পার্সন ডা: মোবারক হোসেন ও আরএমও ডা: খায়রুল কবীর সুমনসহ কয়েকজন নার্স-ব্রাদার। সূত্র মতে, বর্তমানে ভর্তি থাকা ৭ জনের মধ্যে আরও ৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। তারা আস্তে আস্তে সুস্থ্য হয়ে উঠছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর জেলা লকডাউন ঘোষণা পরবর্তী সংবাদ শেরপুরে এবার চিকিৎসকদের পাশে জেলা পরিষদ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads