ads

বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এবার চিকিৎসকদের পাশে জেলা পরিষদ

খবর টি পড়েছেন : ২৮০
শেরপুরে এবার চিকিৎসকদের পাশে জেলা পরিষদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে শেরপুরে এবার চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ। করোনা ভাইরাস সনাক্তকরণের কাজে নিয়োজিত চিকিৎসকদের শেরপুর অবস্থানকালীন সময়ে তাদের দৈনন্দিন বিভিন্ন প্রয়োজন পূরণে ও তাদের সাথে সহযোগীদের উন্নতমানের খাবার পরিবেশনের জন্য সিভিল সার্জন অফিসের পাশাপাশি জেলা পরিষদের উদ্যোগে আর্থিক সহায়তা করা হয়েছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের কাছ থেকে তার অফিসকক্ষে ওই সহায়তা গ্রহণ করেন সিভিল সার্জনের প্রতিনিধি জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ খাইরুল কবীর সুমন। ওইসময় জেলা পরিষদ চেয়ারম্যান করোনা সনাক্তকরণে চিকিৎসকদের বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য প্রয়োজনে পরিবহন সহায়তাসহ করোনা সনাক্তকরণ কীট ক্রয়ে সহযোগিতার আশ্বাসও দেন।

Shamol Bangla Ads

সহায়তা প্রদানকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য নূর- ই- আলম চঞ্চল, আজীবন সদস্য নাজমুল আলম, ছাত্রলীগ নেতা মুজিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগেও জেলা পরিষদের পক্ষ থেকে জীবাণুনাশক স্প্রে মেশিন, সাবান, মাস্ক ইত্যাদি, বিডিক্লিন, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট এর করোনা ভাইরাস মোকাবিলায় সহোযোগিতার জন্য বিতরণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে করোনা আক্রান্ত ২ নারী সুস্থ হয়ে বাড়ী… পরবর্তী সংবাদ শেরপুরে জেলা ছাত্রলীগের খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন হুইপ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads