ads

বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডাক্তার-নার্সদের বাসা ছাড়তে বলা বাড়িয়ালার অর্থের উৎস খুঁজবে দুদক

খবর টি পড়েছেন : ১৮৬
ডাক্তার-নার্সদের বাসা ছাড়তে বলা বাড়িয়ালার অর্থের উৎস খুঁজবে দুদক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনা পরিস্থিতিরমধ্যে যে বা যারা ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীদের বাসা ছাড়ার নির্দেশ দিচ্ছেন প্রয়োজনে ওইসব বাড়ি মালিকের বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার গণমাধ্যমকে দেওয়া এক বার্তায় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ একথা বলেন।
এই প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, জাতির এই সংকটময় সময়ে করোনাভাইরাস রোগের চিকিৎসায় হাসপাতালের ডাক্তার, নার্স, ওয়ার্ডবয় ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা জীবনের মায়া ত্যাগ করে জাতির সেবায় নিয়োজিত। এই পর্যায়ে অযৌক্তিক কোন আশঙ্কায় তাদেরকে বাসা ছাড়ার নির্দেশ বা অন্য কোনভাবে খারাপ আচরণ করা আইনগত অপরাধ।

Shamol Bangla Ads

তিনি বলেন, দেশে বিদ্যমান সংক্রামক রোগ আইন-২০০১৮ অনুসারে এ জাতীয় আচরণ শাস্তিযোগ্য অরপরাধ। আমরা বিশ্বাস করি কেউ যদি এই আইনের লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
দুদক চেয়ারম্যান বলেন, এরপরও যদি কোনো বাড়ির মালিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কোনো ব্যক্তিকে বাসা ছাড়ার কথা বলেন বা বাসা ছাড়তে বাধ্য করেন, তাহলে দুদক আইন অনুযায়ী এসব বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখা হবে।
প্রসঙ্গত, সম্প্রতি ঢাকায় করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের বাসা ছাড়তে বলেছেন কোনও কোনও বাড়িয়ালা। বিষয়টি নিয়ে এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনায় দেশে আরও ১০ মৃত্যু, নতুন শনাক্ত ৩৪১ পরবর্তী সংবাদ ময়মনসিংহে প্রথম করোনা রোগীর মৃত্যু ॥ নতুন আক্রান্ত…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads