ads

শনিবার , ৪ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়াল

খবর টি পড়েছেন : ২৬০
করোনায় মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়াল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে। শনিবার সকাল ৯টা পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৯০১ জনে। করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮১টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯৯ হাজার ৩৮৯ জন। এর মধ্যে ৫৮ হাজার ৯০১ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২৬ হাজার ৬০৩ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।

Shamol Bangla Ads

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ২ লাখ ৭৭ হাজার ৯৫৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭ হাজার ১৫২ জনের। তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৮১। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮২৭ জন। মৃতের হিসাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ১১ হাজার ১৯৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১৯৯ জন। স্পেনের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চীনে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৫১৮ জন। এর মধ্যে তিন হাজার ৩৩০ জনের মৃত্যু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতে জন্মনো যমজ শিশুর নাম দেওয়া হলো ‘কোভিড’… পরবর্তী সংবাদ বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪ হাজার :…

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads