শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ মার্চ শনিবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন প্রধানমন্ত্রী। ঢাকা-১০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ কার্যক্রম।

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। আসনটিতে উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম ‘নৌকা’ বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম ‘ধানের শীর্ষ’, জাতীয় পার্টির (জাপা) শাহজাহান ‘লাঙল’, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী ‘ডাব’, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী ‘হারিকেন’ ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আব্দুর রহীম ‘বাঘ’ প্রতীক নিয়ে ভোটে লড়ছেন।
আসনটিতে মোট ভোটার ৩ লাখ ১২ হাজার ২৮১ জন। নির্বাচনে ১১৭টি ভোটকেন্দ্রের ৭৭৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে।




















