ads

বৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা: ইতালিতে ১ দিনে ৪৭৫ জনের মৃত্যুর রেকর্ড

খবর টি পড়েছেন : ২১২
করোনা: ইতালিতে ১ দিনে ৪৭৫ জনের মৃত্যুর রেকর্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আন্তর্জাতিক ডেস্ক : মৃত্যু যেন পিছু ছাড়ছে না ইতালির। প্রাণঘাতী করোনাভাইরাসে দেশটিতে আবারও নতুন করে ২৪ ঘণ্টায় ৪৭৫ জনের মৃত্যু হয়েছে।

Shamol Bangla Ads

সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার জানিয়েছে, গত বছরের শেষ দিকে চীনের উহান শহরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর যে কোনও দেশেই একদিনে এটিই সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯শ ৭৮ জনে। এছাড়া দেশটিতে নতুন করে ৪ হাজার ২০৭ জনের আক্রান্তের ঘটনায় এখন মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৭শ ১৩।

ইতালিতে চিকিৎসা গ্রহণ শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ হাজার ২৫ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ২ লক্ষাধিক করোনা আক্রান্তের মধ্যে ৮০ শতাংশই ইউরোপ এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘটেছে, যার মধ্যে রয়েছে এশিয়ার অনেক দেশ।

Shamol Bangla Ads

এদিকে, ভাইরাস প্রতিরোধে গত সোমবার (৯ মার্চ) থেকে পুরো দেশকে রেড জোনের আওতাভুক্ত ঘোষণা করার পর থেকেই গৃহবন্দী হয়ে পড়েছেন দেশের প্রায় ৬ কোটি মানুষ। দেশটির ব্যস্ততম শহরগুলো পরিণত হয়েছে জনশূন্য ভূতুড়ে নগরীতে। খাবার ও জরুরি পণ্যের দোকান ছাড়া সবকিছুই বন্ধ রয়েছে। শহরের প্রবেশদ্বারগুলোতে মোতায়েন করা হয়েছে সেনা।

এক শহর থেকে অন্য শহরে ঢুকতে দেয়া হচ্ছে না কাউকে। শহরে মাইকিং করে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানো হচ্ছে। রেড জোনের আইন কেউ অমান্য করলে ২০৬ ইউরো জরিমানার বিধান করা হয়েছে। অন্যথায় ৩ মাস থেকে ২১ বছর পর্যন্ত জেলও হতে পারে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বিশ্বের অন্তত ১৭৮টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। এতে আক্রান্ত হয়েছেন অন্তত ২ লাখ ১৩ হাজার ৬শ ৬৯ জন। মৃত্যু হয়েছে ৮ হাজার ৭শ ৯৪ জনের। এছাড়া, প্রায় ৮৪ হাজার ৩১৪ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনায় মৃতের সংখ্যা ৭ সহস্রাধিক ছাড়ালো পরবর্তী সংবাদ করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads