ads

বৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ালে ব্যবস্থা : তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫৫
করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ালে ব্যবস্থা : তথ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাস নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ১৯ মার্চ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ওই আহ্বান জানান তিনি।

Shamol Bangla Ads

তথ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস নিয়ে সরকার যখন যা করা দরকার ব্যবস্থা নিচ্ছে। এ নিয়ে জনগণের মধ্যে অযথা পেনিক সৃষ্টি করবেন না। দয়া করে কেউ গুজব ছড়াবেন না। সাংবাদিকদের অনুরোধ জানাবো, কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে আপনারা সরকারকে সহায়তা করবেন।

তিনি বলেন, ইতিমধ্যে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাই করোনাভাইরাস নিয়ে গুজব ছড়িয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবেন না। কেউ আতঙ্ক ছড়ালে সরকার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
করোনাভাইরাসের কারণে নির্বাচন পেছানো হবে কিনা জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, এই পরিস্থিতিতে নির্ধারিত সময়ে নির্বাচন হবে কি হবে না—এটি ঠিক করার দায়িত্ব নির্বাচন কমিশনের। নিশ্চই নির্বাচন কমিশন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করবে।

Shamol Bangla Ads

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন সরকারের অধীনে না, সবকিছু সরকারের অধীনে এটা বলাও ঠিক নয়। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন পরিচালনা করা তাদেরই দায়িত্ব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনায় আক্রান্ত একই পরিবারের আরও ৩ জন, রোগী… পরবর্তী সংবাদ করোনা আতঙ্কের মধ্যেই ৩ উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads