ads

শনিবার , ১৪ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ ॥ বিদেশফেরত ৩ জন হোম কোয়ারেন্টাইনে

খবর টি পড়েছেন : ৪৮৭
শেরপুরে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ ॥ বিদেশফেরত ৩ জন হোম কোয়ারেন্টাইনে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস সতর্কতায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ১৩ মার্চ শুক্রবার থেকে সারাদেশের অন্যান্য বন্দরের ন্যায় ওই বন্দর দিয়েও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করা হয়। নাকুগাঁও ইমিগ্রেশন পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ইতালি ফেরত ২ জন ও চীন ফেরত এক প্রবাসীকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ। তারা করোনা আক্রান্ত না হলেও করোনাআক্রান্ত দেশ থেকে ফেরায় সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবেই দুই সপ্তাহ নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকবেন।

Shamol Bangla Ads

অন্যদিকে করোনাভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তরফ থেকে মসজিদে মসজিদে লিফলেট বিতরণসহ বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। মাইকিং ও লিফলেটে করোনা সম্পর্কে আতঙ্কিত না হয়ে নিজে পরিস্কার-পরিচ্ছন্ন থাকার পাশাপাশি নিজ নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহবান জানানো হচ্ছে। বৃহস্পতিবার থেকে জেলা প্রশাসক আনার কলি মাহবুব ও পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পৃথক পৃথকভাবে স্ব-স্ব প্রশাসনের পক্ষে ওই সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার বাদ জুম্মা পুলিশের তরফ থেকে শহরের মাই সাহেবা জামে মসজিদে লিফলেট বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম।
এছাড়া করোনার ছোবল থেকে রক্ষায় শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে শনিবার থেকে শহরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে সমাবেশ সহকারে এসেম্বলী বন্ধ রাখা হয়েছে। তবে প্রয়োজনে ক্লাশে ক্লাশে তা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ  আন্তর্জাতিক গুণী সম্মাননা পেলেন শেরপুরের কবি রফিক মজিদ… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ২৫ বোতল ফেনসিডিলসহ তরুণ গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads