ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথিরের পদত্যাগ

খবর টি পড়েছেন : ১৫৩
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথিরের পদত্যাগ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নতুন সরকার গঠন নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর দফায় দফায় বৈঠক ও ক্ষমতাসীন জোটে ভাঙনের জোরালো গুঞ্জন ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির মাঝে অবশেষে পদত্যাগই করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ২৪ ফেব্রুয়ারি সোমবার দেশটির রাজার কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে।

Shamol Bangla Ads

বিশ্বের সবচেয়ে বয়স্ক ৯৪ বছর বয়সী এই প্রধানমন্ত্রী ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন। তবে পদত্যাগের ব্যাপারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন, শিগগিরই এ ব্যাপারে একটি বিবৃতি জারি করা হবে।
২০১৮ সালের নির্বাচনে জয়ের পর পাকাতান হারাপান জোটের প্রধান হিসেবে ওই বছরের ১০ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শপথ নেন মাহাথির মোহাম্মদ। বারিসান ন্যাশনাল দলের নেতা হিসেবে টানা প্রায় ২২ বছর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে ক্ষমতা থেকে সরে যান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চীনে করোনায় ফের একদিনে ১৫০ জনের মৃত্যু পরবর্তী সংবাদ তাজমহলে মুগ্ধ ট্রাম্প-মেলানিয়া

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads