ads

বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সমন্বিত ভর্তি পরীক্ষায় আসছে না বুয়েট

খবর টি পড়েছেন : ২০৬
সমন্বিত ভর্তি পরীক্ষায় আসছে না বুয়েট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া প্রস্তাব রেখেছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন (ইউজিসি) । তবে সমন্বিত এ পরীক্ষায় অংশ নেবে না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। অর্থৎ বুয়েট আগের মতোই স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গতকাল বুধবার বুয়েটের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় নেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

বুয়েটের শিক্ষা পরিষদের সদস্য ও ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান সাংবাদিকদের জানান, বুয়েট তাদের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে কোন পরিবর্তন আনছে না। বুয়েট দীর্ঘদিন ধরেই যে পদ্ধতিতে পরীক্ষা নিয়ে আসছে, সেভাবেই ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
জানা যায়, গত মাসের ২৩ জানুয়ারি পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের সঙ্গে ইউজিসির এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ১৯৭৩ এর আদেশে পরিচালিত চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় তাদের সম্মতি জানাবেন। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বুয়েটের উপাচার্যরা ২৬ ফেব্রুয়ারি তাদের সিদ্ধান্ত জানাবেন। এর আগেই বুয়েট জানালো তাদের নিজস্ব সিদ্ধান্ত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলা সাহিত্য সংস্কৃতি বিশ্ব অঙ্গনে ছড়িয়ে দিন: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads