ads

বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলা সাহিত্য সংস্কৃতি বিশ্ব অঙ্গনে ছড়িয়ে দিন: প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৬১
বাংলা সাহিত্য সংস্কৃতি বিশ্ব অঙ্গনে ছড়িয়ে দিন: প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলা সাহিত্য ও সংস্কৃতি বিশ্ব অঙ্গনে আরও ছড়িয়ে দেয়ার ব্যাপারে বিশেষ মনোযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা বাঙালি। আমাদের সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে। আমাদের সাহিত্য ও সংস্কৃতি আন্তর্জাতিক পর্যায়ে যাতে আরও ছড়িয়ে পড়ে, সে ব্যাপারে বিশেষ মনযোগ দিতে হবে।’ তিনি ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক -২০১০ বিতরণকালে ওইসব কথা বলেন। খবর ইউএনবির
শেখ হাসিনা বলেন, ‘অন্যান্য ভাষা শেখার প্রয়োজন রয়েছে। কিন্তু নিজস্ব ভাষা (মাতৃভাষা) ভুলে যাওয়া উচিত নয়। অনেক মানুষকে অনেক কারণে বিদেশে থাকতে হয়। কিন্তু তাদের সর্বদা মাতৃভাষাকে সম্মান করতে হবে।’ ‘একুশ (২১ শে ফেব্রুয়ারি) আমাদের মাথা নত না করা শিখিয়েছে। একুশ আমাদের আত্মসম্মানবোধ শিখিয়েছে,’ যোগ করেন তিনি।

Shamol Bangla Ads

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির রক্তপাতের কারণে ১৯৭১ সালে স্বাধীনতার পথ প্রশস্ত হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘একুশ আমাদের জন্য অত্যন্ত গৌরবময় দিন। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম এই গৌরবময় ইতিহাসটি জানুক।’ শেখ হাসিনা বলেন, তার সরকার চায় বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা হিসাবে গড়ে উঠুক। আমরা বাঙালি। আমরা বাঙালি হয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে এগিয়ে যাব।
এর আগে, বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ২০ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের মাঝে একুশে পদক-২০২০ বিতরণ করেন প্রধানমন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গ্রামীণফোনকে সোমবারের মধ্যে ১ হাজার কোটি টাকা দেওয়ার… পরবর্তী সংবাদ সমন্বিত ভর্তি পরীক্ষায় আসছে না বুয়েট

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads