ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার করোনাভাইরাসে উহান হাসপাতাল প্রধানের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৪৫
এবার করোনাভাইরাসে উহান হাসপাতাল প্রধানের মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে এবার উহান উচ্যাং হাসপাতালের প্রধানের মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা নাগাদ তিনি মারা যান। খবরে বলা হয়েছে, লিউ ঝিমিং নামে ওই চিকিৎসক হুবেই প্রদেশের উচ্যাং হাসপাতালের প্রধান ছিলেন। এনিয়ে দেশটিতে করোনাভাইরাসে দুই প্রখ্যাত চিকিতসকের মৃত্যু হলো। এর আগে করোনাভাইরাস সম্পর্কে প্রথম অবহিত করা চিকিৎসক লি ওয়েলিয়াং এর মৃত্যুতে দেশটিতে শোক ও চরম ক্ষোভের সৃষ্টি হয়।
এদিকে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসাকর্মীর সংখ্যা ৩ হাজার ১৯ জন। এদের মধ্যে ১ হাজার ৬ শ ৮৮ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে চীন সরকার জানায় আক্রান্ত চিকিৎসাকর্মীর সংখ্যা ১৭ শ’ এর বেশি।

Shamol Bangla Ads

এছাড়া নতুন করে করোনাভাইরাসে ভাইরাসে চীনে আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৮ শ ৬৮ জনে দাঁড়ালো। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়েছে।
চীনের বাইরে প্রায় ৩০টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে তাইওয়ান, ফ্রান্স, হংকং, ফিলিপাইন এবং জাপানে ৫ জন মারা গেছেন।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। রয়টার্স, সিএনবিসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনাভাইরাসে মৃত বেড়ে ১৭৭৫ পরবর্তী সংবাদ মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে মার্চে আসছেন নরেন্দ্র মোদি

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads