ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ওই সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক আবুল হাসেম, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, সমাজ সেবা অফিসার আল আমিন, মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা, হাতিবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দোলা, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক জয়নাল আবদীন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদ শাহ আলম প্রমুখ।

ওই সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, রাজনৈতিক দলের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। দিনটি পালন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।









