ads

বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা মহিলা শ্রমিক লীগের কমিটি গঠন ॥ শাপলা আহবায়ক, ইতি সদস্য সচিব

খবর টি পড়েছেন : ৪০১
শেরপুর জেলা মহিলা শ্রমিক লীগের কমিটি গঠন ॥ শাপলা আহবায়ক, ইতি সদস্য সচিব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মহিলা শ্রমিক লীগের শেরপুর জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে শেরপুর সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাকে আহ্বায়ক এবং মানবাধিকার কর্মী হালিমা বেগম ইতিকে সদস্য সচিব করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরাইয়া আক্তার ও সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথী ওই কমিটির অনুমোদন দিয়েছেন। সেইসাথে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Shamol Bangla Ads

কমিটির অন্যান্যরা হচ্ছেন যুগ্ম আহবায়ক তাজমুন নাহার সিমি ও মুক্তা সাহা, সদস্য শামিমা আকতার, নুরুননাহার, আশুরা বেগম, মাহমুদা কিবরিয়া আশা, আসমাউল হুসনা রুমা, ফিরোজা আক্তার, চামিলি সাংমা, লাইলি বেগম, নিপা রাণী দাস, বিনা বেগম, নহিলিকা বেগম, মরিয়ম, সারথি মারাক, ফরিদা ইয়াসমিন, মনি বিশ্বাস ও আলমিনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে জেলা পরিষদ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন পরবর্তী সংবাদ অস্তিত্ব সংকটে শেরপুরের ‘বর্মন পল্লীর’ বাসিন্দারা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads