ads

বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

খবর টি পড়েছেন : ২০৩
নালিতাবাড়ীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্পদ দুটোই পাই’ এ প্রতিপাদ্য ও ‘মুজিব বর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান’ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ওই কর্মসূচির আয়োজন করে। সেমিনারে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। সেই সাথে দালাল ও প্রতারক চক্রের খপ্পরে না পড়ে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব খান শাহানুর রহমান প্রমুখ।
এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জন প্রতিনিধিগণসহ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর জেলা জাসদ’র কাউন্সিল ১৪ ফেব্রুয়ারী পরবর্তী সংবাদ শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে জেলা পরিষদ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads