স্টাফ রিপোর্টার : শেরপুরে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রাস্তায় কাটতে থাকা গাছের ডাল মাথায় পড়ে কুদরত আলী নামে অবসরপ্রাপ্ত এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। ১০ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নস্থ শালচুড়া গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত কুদরত আলী নালিতাবাড়ী উপজেলার শালচুড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, প্রায় ৩ বছর আগে অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা কুদরত আলী সন্ধ্যায় ব্যক্তিগত কাজ সেরে শেরপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির কাছাকাছি এলে রাস্তার উপর কাটতে থাকা বড়ই গাছের একটি ডাল আকম্মিক কুদরত আলীর মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হলে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।









