ads

সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এবার এক কাপে ভিন্ন স্বাদের ৭ রঙের চা!

খবর টি পড়েছেন : ৩৬৮
শেরপুরে এবার এক কাপে ভিন্ন স্বাদের ৭ রঙের চা!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ অনেকটা আজব ও অবিশ্বাস্য মনে হলেও সত্য শেরপুরে এবার পাওয়া যাচ্ছে ৭ রঙের চা। আর এক কাপ চায়েই থাকছে ৭ রকমের ভিন্ন ভিন্ন স্বাদ। এমন ব্যতিক্রমী টি স্টলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে শহরের উপকন্ঠ মোবারকপুর আখের মামুদের বাজারে স্থানীয় ব্যবসায়ী মাসুদ আলমের উদ্যোগে। ১০ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় ফিতা কেটে ওই টি স্টলের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি, বিভাগ উন্নয়ন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক, শেরপুর জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। ওইসময়

Shamol Bangla Ads

তিনি বলেন, পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল উৎকর্ষের এই সময়ে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে। আর এ কারণেই যা ছিলো এক সময়ে স্বপ্ন, তা এখন বাস্তব-হাতের মুঠোয় নিমিশেই আবিষ্কার করা যায় খোদ বিশ্বকে।
যে কারণেই হয়তো এখন এক কাপে ভিন্ন স্বাদের ৭ রঙের চা’র কথা ভাবা যায়। তিনি এর ব্যতিক্রমী উদ্যোগের সাধুবাদ জানিয়ে সুষ্ঠু পরিচালনার মাধ্যমে খুব দ্রুত শেরপুর অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পপতি আবু আহম্মেদ, আখের মামুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার কালু গাজী, সাবেক সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাাদক লুৎফর রহমান, আখের মামুদ হাফেজিয়া মাদ্রাসার সভাপতি শফিকুল ইসলাম, ব্যবসায়ী নেতা ডা. এসআরডি আলম, ডা. হেলাল উদ্দিন, মিজানুর রহমান, আল আমিন, জুলহাস উদ্দিন, ইন্তাজ আলী,আব্দুর রাহিম, শিবলু মিয়া, মাহিন আহমেদ বাপ্পী, আশিক জাহানসহ স্থানীয় ব্যবসায়ী ও বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

ওই ব্যতিক্রমী টি স্টলের উদ্যোক্তা-মালিক মাসুদ আলম শ্যামলবাঙলা২৪ডটকমকে জানান, তিনি সিলেট অঞ্চল থেকে অভিজ্ঞতা নিয়ে তার টি স্টলটি চালু করছেন। এ টি স্টলের মূল আকর্ষণ ৭ রঙের এক কাপ চায়ের মূল্য থাকছে ৫০ টাকা এবং আর ৬ রঙ ৪০ টাকা, ৫ রঙ ৩৫ টাকা, ৪ রঙ ৩০, ৩ রঙ ২৫ ও ২ রঙ ২০ টাকা। এ ছাড়া স্পেশাল তুন্দুলী এক কাপ চা ২০ টাকা, নরমাল তুন্দুলী এক কাপ চা ১৫ টাকা, মালাই চা ১৫ টাকা, স্পেশাল দুধ চা ১০ টাকা, নিম পাতা চা ১০ টাকা, পুদিনা পাতা চা ১০ টাকা, বেল চা ১০ টাকা, স্পেশাল রং চা ১০ টাকা, হট কপি ৩৫ টাকা, কোল্ড কপি ৩৫ ও নরমাল কপি ২০ টাকা। তিনি আশা প্রকাশ করে বলেন, সিলেট অঞ্চলের আদলে বৃহত্তর ময়মনসিংহে এই প্রথম ৭ রঙের চাসহ বাহারী চায়ের আয়োজন সৌখিন চা পায়ীদের আকৃষ্ট করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড পরবর্তী সংবাদ শেরপুরে গাছের ডাল পড়ে অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads