স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ উপলক্ষে শেরপুরে বিনামূল্যে কৃষকের স্বাস্থ্য সেবা কার্যক্রম ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তন নিসর্গে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত আসাদুজ্জামান বিপ্লব।

জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুর রহমান, জয়নাল আবেদীন হাজারী, নমশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুরুজ, সাংগঠনিক সম্পাদক নুরে আলম, সদর উপজেলা শাখার সভাপতি আল হেলাল, ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি শাজাহান সাজু, শহর শাখার সভাপতি হাসানুর রহমান আলাল, লুৎফর রহমান, মোহাইমিনুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজু।
বর্ধিত সভা শুরুর প্রাক্কালে প্রধান অতিথি কৃষকের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন। ডাঃ আনিসুর রহমানের নেতৃত্বে ওই স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় প্রায় অর্ধশতাধিক কৃষক সুবিধা গ্রহণ করেন।









