নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আব্দুল হাকিম (এমএলএ) স্মৃতি সংসদের উদ্যোগে মুজিববর্ষ গোল্ডকাপ ভলিবল টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। ২৪ জানুয়ারি শুক্রবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার নিজপাড়া মাঠে আয়োজিত ওই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নকলা হান্টার ও নালিতাবাড়ী পৌর একাদশ। উদ্বোধনী খেলায় ২-১ সেটে নকলা হান্টারকে পরাজিত করে বিজয়ী হয়েছে নালিতাবাড়ী পৌর একাদশ।

সাবেক এমএলএ মরহুম আব্দুল হাকিম সরকারের ছেলে, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সরকার গোলাম ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এ্্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, সাবেক পৌর মেয়র আব্দুল হালিম উকিল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, বাঘবেড় ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, রূপনারায়নকুড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, কাকরকান্দি ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুলসহ বিভিন্ন পর্যায়ের সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ টূর্ণামেন্টে ৮টি দল অংশ নিচ্ছে।









