ads

মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছেলে যাভীরের সঙ্গে গাইলেন ঈশিতা

খবর টি পড়েছেন : ২১৬
ছেলে যাভীরের সঙ্গে গাইলেন ঈশিতা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিনোদন ডেস্ক :  নব্বই দশক মাতানো টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। একটা সময় নান্দনিক অভিনয় দিয়ে দর্শক মাতালেও এখন খুব একটা অভিনয়ে দেখা যায় না। খুব বেছে বেছে কাজ করেন। যার কারণে তার প্রতিটি কাজই দর্শকপ্রিয়তা পেয়েছে। অভিনেত্রীর বাইরেও তিনি একজন শিক্ষিকা এবং গায়িকা।

Shamol Bangla Ads

নতুন বছরে ঈশিতা নিয়ে এসেছেন নতুন একটি গান। তবে সেই গানটি ঈশিতা গেয়েছেন নিজের ছেলে যাভীরের সঙ্গে। এটি কোন মৌলিক গান নয়, ছেলের সঙ্গে ঈশিতা গাইলেন লাকী আখন্দের ‘আবার এলো যে সন্ধ্যা’ গানটি। গানের সংগীতায়োজন করেছেন মেহেদী। আর গান ভিডিও নির্মাণ করেছেন মঞ্জু আহমেদ। ভিডিওতে মডেল হয়েছেন ঈশিতা ও যাভীর।

সম্প্রতি গানটি প্রকাশিত হয়েছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে। মঙ্গলবার বিকালে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওসহ উন্মুক্ত করা হয় গানটি। গানটি নিয়ে ঈশিতা বলেন, যাভীর চার বছর বয়স থেকেই গান শিখছে। ওর খুব শখ ছিল আমার সঙ্গে একটি গান করার। তাই দুজন মিলে গানটি করা। এই গানটি আমাদের দুজনেরই খুব প্রিয়। মজা-আনন্দে কাজটি করেছি আমরা সবাই। আশা করছি গানটি মানুষের ভালো লাগবে।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, গেল বছরের অক্টোবরে ‘তোমার জানালায়’ শিরোনামের গানটি দিয়ে প্রায় ১৬ বছর পর সংগীতে ফেরেন ঈশিতা। সোহেল আরমানের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেন ইবরার টিপু। গানের মিউজিক ভিডিও প্রকাশ হওয়ার পর এটি প্রশংসিতও হয়।

এছাড়া সর্বশেষ গত ঈদে প্রকাশিত হয়েছে ঈশিতার ‘আমার অভিমান’ শিরোনামের একটি গান। লূৎফর হাসানের কথা ও সুরে এই গানটির সংগীত পরিচালনা করেন মার্সেল। মিউজিক ভিডিও নির্মাণ করেন মঞ্জু আহমেদ।

শোবিজের বাইরে জনপ্রিয় মডেল-অভিনেত্রী ঈশিতা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন। তারই ফাঁকে ফাঁকে মাঝেমধ্যেই নাটক ও গানে সময় দেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চ্যালেঞ্জিং চরিত্রে আপত্তি নেই মেহজাবিনের পরবর্তী সংবাদ সুরের পাখি বুলবুলের ১ম মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads