ads

বুধবার , ১৫ জানুয়ারি ২০২০ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোহিঙ্গা গণহত্যা ॥ গাম্বিয়ার মামলার রায় ২৩ জানুয়ারি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২০ ১:০৬ অপরাহ্ণ

 

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক ॥ রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইজেসি) গাম্বিয়ার দায়ের করা মামলার রায় চলতি মাসের ২৩ জানুয়ারী ঘোষণা করা হবে। ১৫ নভেম্বর বুধবার গাম্বিয়ার বিচারমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল আবু বকর এম তাম্বাদুর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওই তথ্য জানায়।

খবরে বলা হয়, গত সোমবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে গাম্বিয়ার বিচারমন্ত্রী জানান, ২৩ জানুয়ারি আইজেসি রোহিঙ্গা গণহত্যার ঘটনায় জরুরি পদক্ষেপ চেয়ে করা মামলার একটি রায় জানাবেন।

Shamol Bangla Ads

মামলার রায়ের ব্যাপারে তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক বিচার আদালতের কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত নবেম্বরে রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা’ চালানোর অভিযোগ তুলে মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা করে পশ্চিম আফ্রিকার মুসলিমপ্রধান দেশ গাম্বিয়া।

এরপর গত ১০ থেকে ১২ ডিসেম্বর ৩ দিনব্যাপী নেদারল্যান্ডসের হেগে ওই মামলার শুনানি হয়। এতে মিয়ানমারের পক্ষে স্টেট কাউন্সিলর অং সান সু চি অংশ নেন। সে সময় তিনি রোহিঙ্গা গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেন। ২০১৭ সালে রাখাইনে সেনা অভিযানকালে কিছু সেনা আইন লঙ্ঘন করেছে, তাদের বিচারের আওতায় আনা হবে বলে প্রতিশ্রুতি দেন সু চি।

অন্যদিকে গাম্বিয়া মিয়ানমারের প্রতিশ্রুতিতে আস্থা রাখা যায় না বলে জানায়। তারা রোহিঙ্গা গণহত্যা ও সহিংসতা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতকে অন্তর্বর্তী নির্দেশের দেওয়ার অনুরোধ করে। ২০১৭ সালে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ‘তাতমাদাও’র অভিযানে সাড়ে ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়।

Need Ads
error: কপি হবে না!