ads

বুধবার , ১৫ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

খবর টি পড়েছেন : ১৭৯
১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

 

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক ॥ ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট তিন স্তরের ১১ হাজার ১৩০ জন প্রার্থী চূড়ান্তভাবে পাস করেছেন। ১৫ জানুয়ারী বুধবার দুপুরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ওই ফল প্রকাশ করে। এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এস এম আশফাক হুসেন জানান, ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল বুধবার প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় মোট ১১ হাজার ১৩০ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে স্কুল পর্যায়ে পাস করেছেন ৯ হাজার ৬৩ জন, স্কুল-২ পর্যায়ে ৬১১ জন ও কলেজ পর্যায়ে ১ হাজার ৪৫৬ জন রয়েছেন।

Shamol Bangla Ads

এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/result/) ফল প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে রোল নম্বর ইনপুট করে প্রার্থীরা ফল জানতে পারবেন। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস করে জানানো হচ্ছে। প্রার্থীরা সন্ধ্যা ৬টায় ওয়েবসাইটে রোল নম্বর ইনপুট করে ফল দেখতে পারবেন।

চেয়ারম্যান আশফাক হোসেন বলেন, বুধবার ৩টার পর থেকে চূড়ান্তভাবে পাস করা পরীক্ষার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে। এসএমএসের মধ্যে ফলাফল দেখতে ওয়েবসাইটের লিংক দেয়া থাকবে। আজ সন্ধ্যা ৬টার পর থেকে এনটিআরসিএর ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ২৬ ও ২৭ জুলাই ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২২ অক্টোবর ফল প্রকাশ করে এনটিআরসিএ। লিখিত পরীক্ষায় ১৩ হাজার ৩৪৫ জন উত্তীর্ণ হয়েছিলেন। স্কুল পর্যায়ে ১০ হাজার ৯৬৮ জন, স্কুল পর্যায়-২ এ ৭৭০ জন এবং কলেজ পর্যায়ে ১ হাজার ৬০৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ১ লাখ ২১ হাজার ৬৬০ জন ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ১০ দশমিক ৯৭ শতাংশ প্রার্থী উত্তীর্ণ হন। ১৫তম শিক্ষক নিবন্ধনের ভাইভা ১২ নবেম্বর শুরু হয়ে চলে ৫ জানুয়ারি পর্যন্ত। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ স্কুল ও কলেজ পর্যায়ের ১৩ হাজার ৩৪৫ শিক্ষার্থী ওই পরীক্ষায় অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশের সঙ্গে ইউনেস্কো যৌথভাবে মুজিববর্ষ উদযাপন করবে :… পরবর্তী সংবাদ সেন্সর পেল দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads