ads

বুধবার , ১৫ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেন্সর পেল দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’

খবর টি পড়েছেন : ২১৬
সেন্সর পেল দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ বহুল প্রতীক্ষিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিটি সেন্সর সনদ পেয়েছে। বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস জুটির ছবিটির মুক্তিতে আর কোনও বাধা নেই। ছবিটি পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজক সৈয়দ আশিক রহমান। গেল ১৪ জানুয়ারি মঙ্গলবার ছবিটি সেন্সর সনদ পায়।

Shamol Bangla Ads

ছবিটি নির্মাণের ঘোষণার পর থেকেই নানা আলোচনায় রয়েছে। বিশেষ করে বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস জুটির প্রথম ছবির রসায়ন কেমন হয় তা নিয়েও দারুণ জল্পনা-কল্পনা হয়। ২ তারকার ভক্তমহলে তাদের প্রেম ও বিয়ের গুঞ্জনও সিনেমাপ্রেমীদের মাঝে কৌতূহল তৈরি করেছে।
দেবাশীষ বিশ্বাস জানান, এই ছবির অন্যতম আকর্ষণ হলো গল্প। দর্শকরা পুরো গল্প ও শিল্পীদের অভিনয় উপভোগ করবেন। এছাড়া বাংলা ছবির কালজয়ী গান ‘তোমায় দেখলে মনে হয়, হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়’ নতুনভাবে সংযোজন করা হয়েছে। নামী নির্মাতা মতিন রহমানের ‘বিয়ের ফুল’ ছবিতে শাকিল-শাবনূরের ঠোঁটে গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর ও কনকচাঁপা। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির জন্য গানটির রিমেক করা হয়েছে। নতুনভাবে আকাশের গাওয়া ও সঙ্গীত আয়োজনে গানটিতে এককভাবে ঠোঁট মিলিয়েছেন বাপ্পী।

Shamol Bangla Ads

আর এই ছবিতে বাপ্পী-অপু ছাড়া আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, এনায়েত চৌধুরী, আফজাল শরীফ, রেবেকা, রাজন, চিকন আলী, কাবিলা, শাহীন খান, সুব্রত, বি এম আজাদসহ অনেকে। ছবির গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, ইমরান, লিজা, আকাশ সেন।

শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ ছবির কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন পরিচালক নিজেই। দেবাশীষের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০১ সালে। রিয়াজ-শাবনূর জুটির ছবিটি ব্যবসা সফল হয়। পরের বছরই কলকাতায় ছবির রিমেক করেন হরনাথ চক্রবর্তী। ওই ছবিতে ছিলেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিটি সিক্যুয়েল না এমনটাই জানিয়েছেন পরিচালক দেবাশীষ বিশ্বাস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ পরবর্তী সংবাদ জমে উঠেছে ঢাকার ২ সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads