ads

সোমবার , ১৩ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ড্রাম ট্রাক উল্টে চালক নিহত

খবর টি পড়েছেন : ১৬৩
নকলায় ড্রাম ট্রাক উল্টে চালক নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় নিজের চালিত মাটিকাটা ড্রাম ট্রাক উল্টে শহিদুল ইসলাম (২২) নামে এক চালক নিহত হয়েছেন। ১১ জানুয়ারি শনিবার সন্ধ্যায় উপজেলার বাজারদী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। শহিদুল ইসলাম পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার পূর্বকাপাশিয়া জামিয়াকান্দা এলাকার নজরুল ইসলামের ছেলে।
জানা গেছে, শহিদুল ইসলাম বাজারদী এলাকায় পুকুর খননের মাটি তার ট্রাকে ভরে নিয়ে পাড়ে উঠার সময় ট্রাকটি উল্টে গিয়ে সামনের অংশ ভেঙ্গে যায় এবং তার মাথা ভাঙ্গা অংশের চাপায় পড়ে। এতে শহিদুলের মাথা থেতলে গিয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ রাতে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের লাশ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ বলেন, ওই ঘটনায় নকলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অনুর্ধ্ব-১৬ ক্রিকেট : নরসিংদীকে ৫ উইকেটে হারালো শেরপুরের… পরবর্তী সংবাদ নকলায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads