ads

রবিবার , ১২ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অনুর্ধ্ব-১৬ ক্রিকেট : নরসিংদীকে ৫ উইকেটে হারালো শেরপুরের কিশোররা

খবর টি পড়েছেন : ২৯১
অনুর্ধ্ব-১৬ ক্রিকেট : নরসিংদীকে ৫ উইকেটে হারালো শেরপুরের কিশোররা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : বিসিবি’র ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টে নরসিংদী জেলা দলকে ৫ উইকেটে পরাজিত করেছে শেরপুরের কিশোররা। ১২ জানুয়ারি গোপালগঞ্জ জেলার শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপের খেলায় শেরপুরের ক্ষুদে ক্রিকেটাররা দাপট দেখিয়ে নরসিংদীর বিরুদ্ধে জয় তুলে নেয়। সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নরসিংদীর কিশোররা। কিন্তু শেরপুরের বোলারদের দাপটে তারা বেশীদূর যেতে পারেনি। ৩৬ দশমিক ২ ওভারে মাত্র ৮৫ রানে অলআউট হয় নরসিংদী জেলা। দলের পক্ষে পলক পুটন বিশ্বাস ১৭ রান ছাড়া আর কেউ দু’ অঙ্কের কোটা পেরোতে পারেনি। সর্বোচ্চ ৩৪ রান আসে অতিরিক্ত থেকে। শেরপুরের বোলার আশরাফুল ২২ রানে ৩ উইকেট, তৌহিদুল ৭ রানে এবং রিয়াজ মিয়া ১৮ রানে দু’টি করে উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে শেরপুর জেলা দল প্রথমদিকে চাপে পড়লেও রবিউল (৩১ বলে ১৭ রান) ও তানজিলুর রহমানের (৫০ বলে ১১ রান) দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৪ ওভারে ৫ ইউকেটে ৮৬ রান তুলে জয়লাভ করে। অতিরিক্ত থেকে যোগ হয় ৩২ রান। নেত্রকোণার পক্ষে বোলার সৌরভ দাস নেন ২ উইকেট। শেরপুর জেলা দল নরসিংদীর বিপক্ষে জয়লাভ করায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, ময়মনসিংহ বিভাগীয় ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি হাকিম বাবুল কোচ রাফিউল ইসলাম রুমেলসহ দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

Shamol Bangla Ads

সংক্ষিপ্ত স্কোর : নরসিংদী জেলা : ৮৫/১০, ৩৬.২ ওভার (পলক পুটন বিশ্বাস ১৭, রাফিজুল ৯, অতিরিক্ত ৩৪, আশরাফুল ৩/২২, তৌহিদুল ২/৭, রিয়াজ মিয়া ২/১৮)। শেরপুর জেলা : ৮৬/৫, ৩৪ ওভার (রবিউল ১৭, তানজিলুর ১১, তাহসিন ৮, অতিরিক্ত ৩২, সৌরভ দাস ২/১৮)। শেরপুর জেলা ৫ উইকেটে জয়ী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে থানায় গিয়ে মাদকসেবীর আত্মসমর্পণ ॥ স্বাভাবিক জীবনে… পরবর্তী সংবাদ নকলায় ড্রাম ট্রাক উল্টে চালক নিহত