ads

সোমবার , ১৩ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আফগানিস্তানজুড়ে শৈত্যপ্রবাহ, একদিনেই ১৭ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৮৩
আফগানিস্তানজুড়ে শৈত্যপ্রবাহ, একদিনেই ১৭ জনের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ভারি তুষারপাত ও প্রবল বৃষ্টিপাতসহ তীব্র শৈত্যপ্রবাহ চলছে আফগানিস্তানে। দেশটি চলমান এ বৈরি আবহাওয়ার মধ্যে শনিবার অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তারা।
দেশটির প্রাদেশিক গভর্নরের এক মুখপাত্র জানিয়েছেন, শনিবার ভারি তুষারপাতে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে দুটি বাড়ির ছাদ ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। দেশটির আবহাওয়া বিভাগ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, এ বছর আবহাওয়া আরও চরম আকার ধারণ করেছে।

Shamol Bangla Ads

এ বিষয়ে রয়টার্সকে আফগানিস্তানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা টিমের মুখপাত্র তামিম আজিমি বলেন, আফগানিস্তানে এ রকম শৈত্যপ্রবাহ এর আগের সব রেকর্ডকে হার মানিয়েছে। কোথাও কোথায় তাপমাত্রা মাইনাস ১২ সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়েছে। তীব্র ঠাণ্ডা ও ভারি তুষারপাতের কারণে বিভিন্ন স্থানে হতাহতের ঘটনা ঘটছে।
নির্দিষ্টভাবে মোট মারা গেছেন সে তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান তামিম আজিমি। তিনি বলেন, বিভিন্ন সূত্রে পাওয়া খবরে চলতি বছর তীব্র ঠাণ্ডায় শনিবারের নিহতদের নিয়ে এখন পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির আবহাওয়াবিদ মোহাম্মদ নাসিম মুরাদি বলেন, এটিই শেষ নয়; সামনের সপ্তাহগুলোতে আরও কয়েকটি শৈত্যপ্রবাহ অপেক্ষা করছে আফগানিস্তানবাসীর জন্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইউক্রেনের উড়োজাহাজ ভুলে ভূপাতিত করা হয়, স্বীকারোক্তি ইরানের পরবর্তী সংবাদ হানিমুন করতে প্রিয়তমাকে নিয়ে চাঁদে!

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads