ads

শনিবার , ১১ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইজতেমায় ৯ মুসল্লির মৃত্যু

খবর টি পড়েছেন : ১৬৪
ইজতেমায় ৯ মুসল্লির মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গাজীপুর : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া নয় মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পাঁচ মুসল্লির মৃত্যু হয়। এ নিয়ে এবারের ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে আসা নয় মুসল্লির মৃত্যু হলো। বিষয়টি ইজতেমা ময়দানের মাসলেহাল জামাতের জিম্মাদার মো. আদম আলী নিশ্চিত করেছেন।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বরিশাল জেলার গৌরনদী থানার খাঞ্জাপুর গ্রামের হাতেম আলীর ছেলে আলী আজগর বয়াতি (৭০), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার বন্দর দক্ষিণপাড়া গ্রামের মৃত ওসমান গনির ছেলে ইউছুফ আলী মেম্বার (৪৫), রাজশাহী জেলার চারঘাট থানার বনকিশোর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৬৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার বড়তল্লা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহজাহান (৬০) ও কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ভিংলাবাড়ি গ্রামের আব্দুস সোবহানের ছেলে তমিজ উদ্দিনের (৬৫) মৃত্যু হয়েছে।

Shamol Bangla Ads

এর আগে শুক্রবার সকালে নওগাঁ জেলার আত্রাই থানার পাইকড়া গ্রামের মৃত সোলাইমানের ছেলে শহিদুল ইসলাম প্রামাণিক (৫৫), বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কোটালিপাড়া লাখিরপাড় হাসেম আলী সিকদারের ছেলে ইয়াকুব আলী শিকদার (৮৫), বৃহস্পতিবার দিবাগত রাতে সিরাজগঞ্জের কাজিুপুর থানার পাটাক গ্রামের আমির হোসেনর ছেলে খোকা মিয়া (৬০) এবং চট্টগ্রামের পটিয়া থানার কৈয়গ্রামের গুরা মিয়ার ছেলে মোহাম্মদ আলীর (৭০) মৃত্যু হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশজুড়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুর সেই মশাল নিয়েই চলতে চাই : শেখ…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads