ads

শুক্রবার , ১০ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সোনার বাংলা যুবসংঘের শীতবস্ত্র বিতরণ

খবর টি পড়েছেন : ৩২৩
শেরপুরে সোনার বাংলা যুবসংঘের শীতবস্ত্র বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের দমদমাস্থ সোনার বাংলা যুবসংঘের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১০ জানুয়ারি শুক্রবার বিকেলে সংগঠনের কার্যালয়ের পাশে মাঠে আয়োজিত অনুষ্ঠানে এলাকার দেড়শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ওই শীতবস্ত্র তুলে দেন প্রধান অতিথি জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার। ওইসময় তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সংগঠনের দৃঢ় অবস্থানের পাশাপাশি নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। সেইসাথে তিনি ওই ধরনের কর্মকান্ডে তার তরফ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়ে সংগঠনটির নিবন্ধনের দায়িত্ব গ্রহণ করেন।

Shamol Bangla Ads

এ উপলক্ষে সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃ বাকি বিল্লাহর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য এডভোকেট তাজুমুল ইসলাম, সমাজসেবক আলহাজ্ব মোঃ বেলাল হোসেন, উপদেষ্টা মাওলানা মোঃ আজিজুর রহমান মজনু, সাইদুর রহমান সেলিম মাস্টার ও বাউল জুলহাস উদ্দিন, প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান মুক্তা, সোনার বাংলা সঞ্চয় সমিতির সভাপতি হরমুজ আলী।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কাকন খন্দকারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক আহবায়ক শের-এ-বাংলা, সাধারণ সম্পাদক মনোহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন, হেলাল উদ্দিন, কফিল উদ্দিন, শাহ আলম জনি প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জনকের স্বদেশ প্রত্যাবর্তন : বিজয়ের পরিপূর্ণতা অর্জন পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা ঘড়ি উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads