ads

শুক্রবার , ১০ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা ঘড়ি উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

খবর টি পড়েছেন : ১৮৬
শেরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা ঘড়ি উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা ঘড়ি উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়েছে। এ উপলক্ষে ১০ জানুয়ারি শুক্রবার দুপুরে জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় জেলা প্রশাসক আনার কলি মাহবুব, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি গোলাম মাওলা, সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত,  জেলা যুব মহিলা লীগের আহবায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর-প্রতিষ্ঠান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন শ্রদ্ধার্ঘ অর্পণ করে। এছাড়া প্রেসক্লাব, চালকল মালিক সমিতি, জেলা মুক্তিযোদ্ধার সন্তান সংসদসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করে।

ওইসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তার মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, ভাইস-চেয়ারম্যান আশরাফুল আলম মিজান ও সাবিহা জামান শাপলা, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ক্ষণগণনা ঘড়ি উদ্বোধন উপলক্ষে শহরের থানামোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ার থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহীদ দারোগ আলী পৌর পার্কে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন অনুষ্ঠান জায়ান্ট স্ক্রীনে সরাসরি সম্প্রচার করা হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সোনার বাংলা যুবসংঘের শীতবস্ত্র বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads