শ্যামলবাংলা ডেস্ক : ইউক্রেনের একটি বিমান ১৮০ জন যাত্রী নিয়ে ইরানে বিধ্বস্ত হয়েছে। বোয়িং ৭৩৭ বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। ১৮০ আরোহী নিয়ে বিধ্বস্ত বিমানটির কোনও আরোহী বেঁচে নেই। স্থানীয় সময় ৮ জানুয়ারি বুধবার সকালে ইরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে অবতরণের কিছু সময় পরই বিমানটি বিধ্বস্ত হয়। ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশ্যে যাত্রা করেছিল। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, কাউকে জীবিত খুঁজে পাওয়ার কোনও সম্ভাবনা নেই।

যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বিদ্যমান উত্তেজনার মধ্যে এ দুর্ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। ইতোমধ্যে ঘটনাস্থলে বেসামরিক বিমান চলাচল দফতরের তদন্ত টিম পাঠানো হয়েছে।


























