ads

সোমবার , ৬ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এ বছর হজের সুযোগ পাবেন ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন

খবর টি পড়েছেন : ২১২
এ বছর হজের সুযোগ পাবেন ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজের সুযোগ পাবেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজ পালনের সুযোগ পাবেন। এছাড়া এ বছর শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন মক্কা রুটের মাধ্যমে ঢাকায় সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ৫ জানুয়ারি রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে ওইসব তথ্য জানানো হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানী সাংবাদিকদের ওইসব তথ্য জানান।

Shamol Bangla Ads

তিনি বলেন, সৌদি আরব ও বাংলাদেশ সরকারের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা হবে। হজ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য হজ ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে।

জানা যায়, কমিটি হজযাত্রীদের আরও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হজ মেডিকেল টিমে সহায়ক হিসেবে মেডিকেল ডিপ্লোমা সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেয়ার সুপারিশ করে।

Shamol Bangla Ads

এছাড়া কমিটি প্রতিটি সংসদীয় আসনে মসজিদের মেরামত বা সংস্কার করার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে বার্ষিক ১০ লাখ টাকা, মাদরাসার জন্য ৫ লাখ এবং মন্দিরের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ রাখার সুপারিশ করেছে।

বৈঠকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড গঠন ও কল্যাণ ট্রাস্টের জন্য নিজস্ব ভবন নির্মাণের জন্য স্থায়ী জমি বরাদ্দ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া ওয়াকফ সম্পত্তির ওয়াকফ আওলাদ ও ওয়াকফ লিল্লাহর পৃথক তালিকা আগামী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়।

বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জিন্নাতুল বাকিয়া, তাহমিনা বেগম এবং রত্না আহমেদ অংশ নেন। এছাড়া বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ প্রেসিডিয়ামের তালিকা থেকে রওশন বাদ!

সর্বশেষ - ইসলাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads