ads

রবিবার , ৫ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১১৮ পুলিশকে পদক দিলেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫৪
১১৮ পুলিশকে পদক দিলেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ।। গত বছরের সেরা সাহসী ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ পুলিশ বাহিনীর ১১৮ জন সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক- বিপিএম, বিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক- পিপিএম ও পিপিএম-সেবা প্রদান করলেন প্রধানমন্ত্রী। ৫ জানুয়ারী রবিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে তাদের মেডেল পরিয়ে দেন প্রধানমন্ত্রী।

Shamol Bangla Ads

অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের পুরষ্কার হিসেবে ১৪ পুলিশ সদস্যকে বিপিএম ও ২০ জনকে পিপিএম পদক দেয়া হয়। এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ৫৬ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ পড়িয়ে দেন প্রধানমন্ত্রী।

বিপিএম-পিপিএমপ্রাপ্তদের তালিকায় অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একমাত্র কর্মকর্তা র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন ও র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেই গার্মেন্টস মালিক কন্যার বিয়ের দাওয়াতে যাবেন দেড়… পরবর্তী সংবাদ ঢাবি ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে শাহবাগে অবরোধ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads