ads

রবিবার , ৫ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেই গার্মেন্টস মালিক কন্যার বিয়ের দাওয়াতে যাবেন দেড় হাজার শ্রমিক

খবর টি পড়েছেন : ১৮৩
সেই গার্মেন্টস মালিক কন্যার বিয়ের দাওয়াতে যাবেন দেড় হাজার শ্রমিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশজুড়ে ব্যাপক আলোচিত ও প্রশংসিত চট্রগ্রামের ইন্ডিপেন্ডেন্ট গার্মেন্টসের মালিক এস এম আবু তৈয়বের মেয়ের বিয়ে আজ। ওই জমকালো অনুষ্ঠানে আমন্ত্রিত তার ব্যবসা প্রতিষ্ঠানের দেড় হাজার শ্রমিক।

Shamol Bangla Ads

এর আগে বৃহস্পতিবার আবু তৈয়বের মেয়ের গায়ে হলুদ সন্ধ্যা হয়। এতে দাওয়াতি ছিলেন ওই দেড় হাজার শ্রমিক। প্রত্যেক শ্রমিককে ওইদিন হলুদের শাড়ি ও পাঞ্জাবি দেয়া হয়, খাবার খাওয়ানো হয় অন্য সব অতিথিদের সঙ্গে। এ ঘটনা সাড়া ফেলেছে দেশব্যাপী। নগরীর নেভি কনভেনশন সেন্টারে আজ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অন্য সব অতিথির মত খাবার খাবেন গার্মেন্টস শ্রমিকরা।

বৃহস্পতিবার গায়ে হলুদের অনুষ্ঠানে বরের বাবার মত হলুদের পোশাক পরেন কারখানার শ্রমিকরাও। যেখানে ছিল না মালিক- শ্রমিকের কোনো দূরত্ব।

Shamol Bangla Ads

আনন্দ-উল্লাসে সবাই হয়ে পড়েছিলেন একাকার। বিত্ত-বৈভব ছেড়ে অন্তর থেকে নিজ কারখানার শ্রমিকদের ভালোবেসেই তিনি এমনটা করেছেন।

কারখানার ছাদের ওপর মঞ্চ করে আয়োজন করা হয় মালিক কন্যার এ গায়ে হলুদের অনুষ্ঠান। কারখানার সব নারী শ্রমিককেই তিনি (আবু তৈয়ব) দিয়েছেন হলুদ শাড়ি। একই শাড়ি তিনি নিজের স্ত্রী ও স্বজনদের জন্যও কিনেছেন। ছেলেসহ নিজে গায়ে হলুদের অনুষ্ঠানে যে পাঞ্জাবি পরেছেন ঠিক একই পাঞ্জাবি দিয়েছেন গার্মেন্টসের পুরুষ শ্রমিক ও কর্মকর্তাদের।

হলুদের অনুষ্ঠানে শুধু পোশাকে নয়, খাবারেও ছিল আভিজাত্য। মোরগ পোলাও, ডিম কারি, বোরহানি, জর্দা বাদ যায়নি কিছুই।

উল্লেখ্য, এসএম আবু তৈয়ব চট্টগ্রাম চেম্বারের পরিচালক এবং বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি। তিনি নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আবরার হত্যায় ৪ আসামির বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার… পরবর্তী সংবাদ শেরপুরে ফের অস্থির পেঁয়াজের বাজার ॥ পাইকারি দাম…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads