ads

বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেয়র পদে দক্ষিণে সবাই বৈধ, উত্তরে বাতিল ১

খবর টি পড়েছেন : ২২৬
মেয়র পদে দক্ষিণে সবাই বৈধ, উত্তরে বাতিল ১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে দুই সিটিতেই সাতজন করে মোট ১৪ জন মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে ঢাকা উত্তরে জাতীয় পার্টি (জাপা) মনোনীত জি এম কামরুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়েছে। বাকি ১৩ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁয়ে এনআইএলজি মিলনায়তনে এবং সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে দুই সিটির রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করেন।

Shamol Bangla Ads

দুই সিটিতে মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর-এই তিন পদে সব মিলিয়ে ১ হাজার ৩৯টি মনোনয়নপত্র জমা পড়েছে এবার। এদের মধ্যে মেয়র পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত কয়েকদিনে দুই সিটিতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ২ হাজার ২৬০ জন।
ডিএনসিসির মেয়র পদে যে সাতজন মনোনয়নপত্র জমা দেন তারা হলেন-বাংলাদেশ আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, জাতীয় পার্টি-জাপার জি এম কামরুল ইসলাম, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ, সিপিবির সাজেদুল হক ও এনপিপির আনিসুর রহমান দেওয়ান।
অন্যদিকে ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন জানান, মেয়র পদে সাতজনসহ মোট ৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এই সিটিতে কোনো মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের মৌলিক সংস্কৃতি বাঁচিয়ে রেখেছে বাউল সংগীত :… পরবর্তী সংবাদ ৯০ শতাংশ মানুষই বিএনপিকে চায় না : কাদের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads