ads

বুধবার , ১ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেয়র হলে ৯০ দিনের মধ্যে মৌলিক সেবা নিশ্চিত করব : তাপস

খবর টি পড়েছেন : ১৯৪
মেয়র হলে ৯০ দিনের মধ্যে মৌলিক সেবা নিশ্চিত করব : তাপস
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগ মনোনীত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, মেয়র নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের ৯০ দিনের মধ্যে নাগরিকদের জন্য মৌলিক সেবা নিশ্চিত করব।১ জানুয়ারী বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহিদ শফিউর রহমান মিলনায়তনে বাসেত মজুমদারের জন্মদিনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ওইকথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, আমাদের তরুণ সমাজ পর্যাপ্ত খেলাধুলা থেকে বঞ্চিত। আমি লক্ষ্য করেছি, ঢাকা দক্ষিণের সবগুলো ওয়ার্ডে পর্যাপ্ত খেলাধুলার সুবিধা নেই। এটা আমাদের করতে হবে। এটা একটা দীর্ঘমেয়াদী কার্যক্রম। আমরা ৩০ বছর মেয়াদী মহাপরিকল্পনা করব। সেখানে প্রত্যেকটি ওয়ার্ডে যেনো খেলাধুলার মাঠ এবং পরিবেশ থাকে সে জিনিসটা লক্ষ্য করব।

দক্ষিণ সিটি কর্পোরেশনের উন্নয়নের পরিকল্পনা এবং জনসেবা নিশ্চিতের বিষয়ে তাপস বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ, দায়িত্বগ্রণের ৯০ দিনের মধ্যে মৌলিক সুবিধাগুলো নিশ্চিত করব। তার সঙ্গে সঙ্গে মহাপরিকল্পনার কার্যক্রম হাতে নেয়া হবে।
দক্ষিণ সিটিতে বিএনপি এবং আওয়ামী লীগ প্রার্থী দুজনই নতুন মুখ, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদিও এই সিটি কর্পোরেশন নির্বাচনে আমি নতুন। কিন্তু ঢাকা-১০ আসনে আমি দীর্ঘদিন এমপি হিসেবে কাজ করেছি। সেখানে অনেক প্রতিকূলতার মাঝে উন্নয়নের কাজ করেছি।

Shamol Bangla Ads

ঢাকাবাসীর উন্নয়ন ও উন্নত রাজধানী উপহার দেয়ার জন্য কাজ করে যাবেন বলে জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ পল্লীকবি জসীমউদ্দীনের ১১৬তম জন্মবার্ষিকী আজ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads