ads

মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জেএসসি-জেডিসিতে পাশের হার ৮৭.৯০%

খবর টি পড়েছেন : ১৬৫
জেএসসি-জেডিসিতে পাশের হার ৮৭.৯০%
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট’ (জেএসসি) ও ‘জুনিয়র দাখিল সার্টিফিকেট’ (জেডিসি) পরীক্ষায় পাশের হার ৮৭.৯০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৬ হাজার ৭৪৭ জন শিক্ষার্থী। ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মন্ত্রী জানান, এবার ৩ হাজার ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। বিপরীতে শূন্য পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ১৪টি। এর আগে কাল ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণভবনে প্রধানমন্ত্রীর হাতে পঞ্চম শ্রেণির শিশুদের ‘প্রাথমিক শিক্ষা সমাপনী’ (পিইসি) ও জেএসসি-জেডিসি পরীক্ষার ফলের সারসংক্ষেপ তুলে দেন।
গত ১৬ থেকে ২৪ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে সারাদেশে ২৫ লাখ ৫৩ হাজার ২৫৭ জন খুদে শিক্ষার্থী অংশ নেয়। আর ২ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসিতে অংশ নেয় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ শিক্ষার্থী।

Shamol Bangla Ads

ফল প্রকাশের পর তা মোবাইল ফোনের খুদেবার্তার মাধ্যমেও জানা যাবে। যে কোনো মোবাইল ফোন থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রাথমিক সমাপনীর ফল জানা যাবে। আর ইবতেদায়ির ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এই এসএমএস লেখার সময় সরকারি অথবা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড নম্বরের প্রথম পাঁচ সংখ্যা উপজেলা/থানা কোড হিসেবে ব্যবহার করতে হবে; যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, সংশ্নিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা/থানা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয় থেকে জানা যাবে।
এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইট থেকেও প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফল জানা যাবে। অন্যদিকে যে কোনো মোবাইল থেকে JSC/JDC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে এসএমএস করলে ফিরতি এসএমএসে জেএসসি/জেডিসির ফল জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া শিক্ষা বোর্ডগুলোর সম্মিলিত ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও জেএসসি-জেডিসির ফল জানা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের সীমান্ত এলাকায় মোবাইলফোনের নেটওয়ার্ক বন্ধ পরবর্তী সংবাদ বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads