ads

বুধবার , ২৫ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিইসি-জেএসসির ফল প্রকাশ ৩১ ডিসেম্বর

খবর টি পড়েছেন : ১৭৩
পিইসি-জেএসসির ফল প্রকাশ ৩১ ডিসেম্বর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী ৩১ ডিসেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক জানান, ওই দিন মঙ্গলবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পঞ্চম এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত দুটো সমাপনী পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রদান করা হবে।

Shamol Bangla Ads

পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের বিস্তারিত জানানো হবে। পাশাপাশি একই দিন ২০২০ শিক্ষাবর্ষের প্রথম দিনে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
চলতি বছরের ২ নভেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয় এবং ১৭ নভেম্বর শুরু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। বাসস

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২০১৯ সালের ব্যবসা সফল সিনেমা ‘পাসওয়ার্ড’ পরবর্তী সংবাদ শুভ বড়দিন আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads