ads

মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০১৯ সালের ব্যবসা সফল সিনেমা ‘পাসওয়ার্ড’

খবর টি পড়েছেন : ২৭৬
২০১৯ সালের ব্যবসা সফল সিনেমা ‘পাসওয়ার্ড’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : চলতি বছর মোট মুক্তি পেয়েছে ৫৪টি সিনেমা। এর মধ্যে কিছু সিনেমা আলোচনায় আসলেও তেমন ব্যবসা সফলতার মুখ দেখেনি একটিও। শুধু ব্যতিক্রম হয়েছে শাকিব খানের বেলায়। ঈদে মুক্তি পাওয়া তার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি দারুণ ব্যবসা করেছে। প্রযোজক-পরিবেশক সমিতি, হল মালিক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে।

Shamol Bangla Ads

‘পাসওয়ার্ড’ নিয়ে মধুমিতা হলের ম্যানেজার রেজাউল করিম বলেন, ‘২০১৯ সালের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা শাকিব খানের ‘পাসওয়ার্ড’। আমাদের হলেও টানা তিন সপ্তাহ চলেছে। এ বছর ‘পাসওয়ার্ড’-এর বাইরে আর কোনো সিনেমা ভালো যায়নি।’

এ বিষয়ে মধুমিতা সিনেমা হলের কর্ণধার ও প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘আমার হলে টানা তিন সপ্তাহ ‘পাসওয়ার্ড’ সাফল্যের সঙ্গে চলেছে।’

Shamol Bangla Ads

‘পাসওয়ার্ড’ মুভির সাফল্যে উচ্ছ্বসিত নায়ক ও প্রযোজক শাকিব খান বলেন, ‌‘এ বছর সফলতার শীর্ষে অবস্থা করছে ‘পাসওয়ার্ড’। সিনেমার মান দেখে দেশের মানুষ ‘পাসওয়ার্ড’ সাদরে গ্রহণ করেছেন, দেশের বাইরেও চলেছে। খুব ভালো ব্যবসা করেছে।’

সিনেমাটির সহ-প্রযোজক ইকবাল হাসান বলেন, ‘পাসওয়ার্ড’ ইতিহাস তৈরি করেছে। মুক্তির প্রথম দিন ৭০ লাখ টাকা ব্যবসা করেছে। গত ২০ বছরের রেকর্ড ১৬৬ হলে সিনেমাটি মুক্তি পেয়েছে প্রথম সপ্তাহে।’

এছাড়া হল মালিক ও প্রদর্শক সমিতির নেতারা বলেছেন, সুপারহিট থেকে বাম্পারহিট হয়েছে পাসওয়ার্ড। এটা এই বছরের সেরা ব্যবসা সফল সিনেমা।

মালেক আফসারীর পরিচালনায় আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিত ‘পাসওয়ার্ড’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন বুবলী। এছাড়া আরো অভিনয় করেন মিশা সওদাগর, অমিত হাসান প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একনেকে সাড়ে ৪ হাজার কোটি টাকার ৯ প্রকল্প… পরবর্তী সংবাদ পিইসি-জেএসসির ফল প্রকাশ ৩১ ডিসেম্বর

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads