ads

বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষার্থীদের মানবিক গুণের বিকাশ ঘটাতে হবে : শিক্ষামন্ত্রী

খবর টি পড়েছেন : ২১৮
শিক্ষার্থীদের মানবিক গুণের বিকাশ ঘটাতে হবে : শিক্ষামন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোকে একদিকে যেমন দক্ষ ও যোগ্য নাগরিক তৈরি করতে হবে, তেমনি তাদের মানবিক গুণাবলি ও সৃজনশীলতার বিকাশ ঘটাতেও সক্ষম হতে হবে। শিক্ষাঙ্গন ও শিল্পের মধ্যে সমন্বয় ঘটাতে পারলে স্নাতকদের ও চাকরিদাতাদের পারস্পরিক প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যেও দূরত্ব ঘুচে যাবে। বুধবার সকালে রাজধানীর নটর ডেম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

Shamol Bangla Ads

তিনি বলেন, এটা আজ স্পষ্ট যে, শিক্ষাঙ্গনকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ এবং যে কোনো ধরনের নির্যাতন, নিপীড়ন মুক্ত রাখতে শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার ও অভিভাবকদের সজাগ, সতর্ক ও সক্রিয় থাকতে হবে। সমন্বিত উদ্যোগ নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন হয়ে ওঠে জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও সুকুমার বৃত্তি চর্চার পীঠস্থান।
নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. এফ আর পেট্রিক ডি জেফনির সভাপতিত্বে অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন কিংস কলেজ ইউএসএর প্রেসিডেন্ট ড. এফআর থমাস জে. ও হারা। সমাবর্তনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকার আর্চ বিশপ এইচ ইএম কার্ডিনাল পেট্রিক ডি রোজারিও।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুশফিককে পেতে আগ্রহী আইপিএলের ৩ দল পরবর্তী সংবাদ ১ জানুয়ারি থেকে কার্যকর হবে সিঙ্গেল ডিজিট :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads