শ্যামলবাংলা ডেস্ক : কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেওয়া করদাতাদের ফোন করে আয়কর রিটার্ন দাখিলের জন্য বাধ্য করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। ৮ ডেসেম্বর রবিবার জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ওইকথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমানে ৪৬ লাখ টিআইএন নেওয়া করদাতা রয়েছেন। তাদের মধ্যে রিটার্ন দাখিল করেছেন ২২ লাখ। যারা এখনো রিটার্ন দাখিল করেননি তাদের করাঞ্চলের কর্মতর্কারা ফোন করবেন। আগামী জানুয়ারি থেকে রিটার্ন দাখিল না করা প্রত্যেক টিআইএন ধারীকে ফোন দেবে। তাদের রিটার্ন দাখিল করতে বলবে। আর যারা আয়কর দেওয়ার যোগ্য তাদের করসহ রিটার্ন দাখিলে বাধ্য করা হবে।’
‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ এ স্লোগানে এবারও এনবিআর ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস ও ১০-১৫ ডিসেম্বর জাতীয় ভ্যাট সপ্তাহ ২০১৯ উদযাপন করবে।




















