ads

শুক্রবার , ৬ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দ্রব্যমূল্যের অস্থিতিশীলতার পেছনে বিএনপির ইন্ধন : কাদের

খবর টি পড়েছেন : ১৬৮
দ্রব্যমূল্যের অস্থিতিশীলতার পেছনে বিএনপির ইন্ধন : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্রব্যমূল্যের অস্থিতিশীলতার পেছনে বিএনপির ইন্ধন রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কারণ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে তারা (বিএনপি) ইন্ধন দিচ্ছে, মদদ দিচ্ছে। শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে দফতর উপ-কমিটির এ সভায় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তাদের ব্যর্থতার কোনো সীমা নেই। তারা রাজনৈতিকভাবেও ব্যর্থ। সাংগঠনিকভাবে তাদের নেতৃত্বের নির্দেশ আসে টেমস নদীর ওপাড় থেকে। তাদের নেতৃত্ব ঠিক নেই। নেতাদের কেউ বলেন রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন, আবার কাউকে পাওয়াই যায় না।

Shamol Bangla Ads

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের কিছু করার নেই মন্তব্য করে তিনি বলেন, এটা কোনো রাজনৈতিক মামলা নয়, এটা দুর্নীতির মামলা। দুর্নীতির মামলায় সরকারের কোনো করণীয় থাকে না। রাজনৈতিক মামলা হলে সরকার রাজনৈতিকভাবে মুক্তির কথা বিবেচনা করতে পারতো। তারা বলে, সরকার রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না। অভিযোগটি সত্যের অপলাপ।
বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীদের ‘হট্টগোল’ করার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তারা আদালত প্রাঙ্গণকে রণাঙ্গন বানিয়েছে। আদালতের ভেতরে তারা যে ঔদ্ধত্য দেখিয়েছেন সেটা ক্ষমার অযোগ্য।

খালেদা জিয়া জেলে রাজার হালে আছেন প্রধানমন্ত্রীর এ বক্তব্য হাসপাতাল কর্তৃপক্ষের ওপরে চাপ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এর জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী যখন কথা বলেন তিনি জেনেশুনেই বলেন। তারা (বিএনপি নেতারা) কী বলছেন সেটা বিবেচনা করে কথা বলেন না।

Shamol Bangla Ads

দফতর উপ-কমিটির আহ্বায়ক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অপরিপক্ক পেঁয়াজ বিক্রিতে আমরা উদ্বিগ্ন : কৃষিমন্ত্রী পরবর্তী সংবাদ দ্রুত রায় দেয়ায় বিচার বিভাগে মানুষের আস্থা বহুগুণ…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads